ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসই’র মূলধন বাড়ল ২০৯২ কোটি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ৮ ডিসেম্বর ২০২৩
ডিএসই’র মূলধন বাড়ল ২০৯২ কোটি
ফাইল ফটো

সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে। চলতি সপ্তাহে লেনদেন হয়েছে সূচকের উত্থানে। সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯২ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.২৭ শতাংশ বা ২ হাজার ৯২ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯০৮ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৮১৬ কোটি টাকা।

Advertisement

গেলো সপ্তাহের চেয়ে বেড়েছে ডিএসইর সব কটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২৯.৫৩ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ। তবে আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১০.৬৮ পয়েন্ট বা ০.১৭ শতাংশ।

এদিকে, ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬.৯৪ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১.৬১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ৭.৫২ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ০.৬৭ পয়েন্ট বা ০.০৫ শতাংশ।

সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৭ কোটি ৯১ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৩৭২ কোটি ৫ লাখ টাকা বা ১৯.৫০ শতাংশ।

এছাড়া প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৯.৫০ শতাংশ বা ৭৪ কোটি ৪১ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টি কোম্পানির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এছাড়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল, আফতাব অটোমোবাইলস, সি পার্ল, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাট্রিজ, প্যাসিফিক ডেনিমস ও মুন্নু সিরামিক ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স সমান ০.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৩৭.১৭ পয়েন্টে ও ১১ হাজার ৮৫.৫৬ পয়েন্টে। সিএসআই সূচক বেড়েছে ০.৩৩ পয়েন্ট। সূচক অবস্থান করছে  ১ হাজার ১৭৪.৯৩ পয়েন্টে।

তবে অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.২১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩১১.০৭ পয়েন্টে ও ১ হাজার ৩০৪ পয়েন্টে।

সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা। চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ৬০ কোটি ১৪ লাখ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৬টির কোম্পানির শেয়ার দর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!