[ অর্থনীতি ]
পান রফতানি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
ফাইল ফটো
পান রফতানিতে প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির ইস্যু করা সনদপত্র জমার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, কৃষিপণ্য হিসেবে পান রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির ইস্যু করা সনদপত্র জমা দিতে হবে।
.png)
এক্ষেত্রে বাংলাদেশ পান রফতানিকারক সমিতি শুধুমাত্র নিজ সদস্যদের অনুকূলে সনদপত্র ইস্যু করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
এছাড়া সার্কুলার জারির তারিখ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরো বলা হয়েছে, এ খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া সংক্রান্ত সব এফই সার্কুলার বা সার্কুলার পত্রের অপরাপর নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!