ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদায়ন ও বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ১৭ ডিসেম্বর ২০২৩
অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদায়ন ও বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলের ২৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি এবং পদায়ন পেতে অনলাইনে আবেদনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০ ডিসেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। 

রোববার (১৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪-২০তম ব্যাচের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পর্যায়ের আগ্রহী কর্মকর্তাদের এ পদে আবেদন করতে পারবেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৮টি কলেজে অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আগামী ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ই-মেইলে ([email protected]) আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!