ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নতুন বছরে যেমন থাকবে সোনার দর

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ৩১ ডিসেম্বর ২০২৩
নতুন বছরে যেমন থাকবে সোনার দর
ফাইল ফটো

চলতি বছর বিভিন্ন ভূরাজনৈতিক কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দফায় দফায় বেড়েছে। গড়ে নতুন নতুন রেকর্ড। সোনার দাম বেড়েছে দেশের বাজারেও। নতুন ২০২৪ সালে সোনার মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা জানান, নতুন বছরের শুরুতে সুদের হার কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতাও বিরাজ করছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম আরো বাড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনার পরিমাণ বাড়িয়েছে। তাতে বুলিয়ন বাজার আরো চাঙা হয়েছে। আগামী বছর যার তেজ অর্থাৎ উজ্জ্বলতা আরো বাড়তে পারে।

Advertisement

এরই মধ্যে মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝিতে আউন্সে সোনার দর নিষ্পত্তি হবে ২৩০০ ডলারে। আর সুইজারল্যান্ডের ব্যাংক জায়ান্ট ইউবিএস ইঙ্গিত দিয়েছে, ২০২৪ সালের শেষদিকে তা গিয়ে দাঁড়াবে ২১৫০ ডলারে। এক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানই ফেডের সুদের হার হ্রাসের ওপর জোর দিয়েছে।

২০২৩ সালে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দর বেড়েছে ১৩ শতাংশ। বার্ষিক হিসাবে ২০২০ সালের পর, যা সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। এখন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম স্থির হয়েছে ২০৬০ ডলারে। 

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, চলতি বছরটা দারুণ কাটিয়েছে সোনা। এ প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, ২০২৪ সালে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরো ঊর্ধ্বমুখী হবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি নিম্নগামী হয়েছে। ফলে সুদের হার কমাতে যাচ্ছে ফেড। এছাড়া সেন্ট্রাল ব্যাংকগুলো স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। পরিপ্রেক্ষিতে চকচকে ধাতুটির দাম আরো বাড়বে।

গত ৪ ডিসেম্বর আউন্সপ্রতি স্বর্ণের দর ওঠে ২১৩৫ ডলার ৪০ সেন্টে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র সামনে মুদ্রানীতি নমনীয় করার আভাস দেয়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!