[ অর্থনীতি ]
শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনী
ফাইল ফটো
দেশীয় কারিগরদের হাতে তৈরি জুয়েলারি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলংকারের প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এ প্রদর্শনীতে দেশীয় জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিকতা ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে, যা দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রফতানির সুযোগ সৃষ্টি করবে।
এই অবস্থায় কারো সংগ্রহে শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী অলংকার থাকলে তা প্রদর্শনীতে নিয়ে আসার অনুরোদ জানিয়েছে বাজুস। এজন্য আগামী ২০ জানুয়ারির মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
.png)
এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাজুসের সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সঙ্গে (০১৩১৪৫৫৯৭৭৩ ও ০২৫৮১৫১০১২ নম্বরে) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!