জোনাথন হলো নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপ। সেন্ট হেলেনা দ্বীপে বসবাস জোনাথনের।
জনাথানের দীর্ঘদিনের পশু চিকিৎসক জো হোলইনস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ঘ্রাণশক্তি হারিয়ে ফেলা এবং চোখে ছানি পড়ার পরও তার ক্ষুধা কিন্তু আগের মতোই আছে। একটি ছোট্ট দল প্রতি সপ্তাহে এটিকে হাত দিয়ে ফল ও সবজি খাওয়ায়। এটি শুধু তার ক্যালরির পরিপূরক নয়, বরং খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং নানা উপাদানের জোগান দেয়।
.png)
পশু চিকিৎসক জো আরো বলেন, জোনাথন সূর্যের আলো পছন্দ করে। তবে বেশি গরম পড়লে তাকে ছায়ায় নিয়ে যাওয়া হয়। আর ভালো দিনে সে সূর্যস্নান উপভোগ করে। সে খোলস থেকে বের হয়ে আসে। লম্বা গলা ও পা ছড়িয়ে রোদের উত্তাপ শুষে নেয়। আর শীতের দিনে ঝরে পড়া পাতার নিচে বা কাটা ঘাসের নিচে ঠাঁই নিয়ে থাকে।
গত বছর জোনাথনের জন্মদিনে তার প্রিয় খাবারগুলো দিয়ে কেক তৈরি করা হয়েছিল। আশা করা যায়, তিন শতাব্দীর সাক্ষী হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়ানো জোনাথন সুস্থ জীবন পাবে ও ভালো খাবে।