শনিবার ডিসিসিআই আয়োজিত ‘আয়কর আইন ২০২৩: কর্পোরেট করের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
ডিসিসিআই সভাপতি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অনুপাতে করদাতার হার অত্যন্ত কম। ১৭ কোটি মানুষের দেশে মাত্র ৪০ লাখ মানুষ কর প্রদান করেন। কর প্রদানের এ নিম্নহার বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করে। এছাড়া করদাতাদের এ স্বল্পহার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে স্লথ করছে।
.png)
তিনি আরো বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীরা আয়কর আইন-২০২৩ বিষয়ে সম্যক ধারণা পাবে। এ কর্মশালা নতুন আইনকে বুঝতে সহায়ক হবে, উদ্যোক্তাদের কর্পোরেট কর প্রদানে উৎসাহিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম-কমিশনার ওয়াকিল আহমেদ, যুগ্ম-কমিশনার মুরাদ আহমেদ, ডিসিসিআই’র কাস্টমস, ভ্যাট অ্যান্ড ট্যাক্সেশন স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা সনদধারী হিসাববিদ স্নেহাশীষ বড়ুয়া প্রমুখ।