ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোনার নতুন দাম আজ থেকে কার্যকর

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪, ১৯ জানুয়ারি ২০২৪
সোনার নতুন দাম আজ থেকে কার্যকর
ফাইল ফটো

দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হচ্ছে আজ (শুক্রবার) থেকে। বৃহস্পতিবার প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এতে এক ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে।

এর আগে, বুধবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করে বাজুস। দেশে সোনার ইতিহাসে যা সর্বোচ্চ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!