[ অর্থনীতি ]
আইন মেনে ব্যবসা করলে পুরস্কৃত করবো: ভোক্তা অধিকারের ডিজি
ছবি: সংগৃহীত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস। যারা আইন মেনে ব্যবসা করছেন তাদের পুরস্কৃত করবো। আর যারা আইন মেনে ব্যবসা করবে না তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আইন মেনে ব্যবসা না করলে কিংবা ভোক্তার কাছ থেকে পণ্যের অতিরিক্ত দাম রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
.png)
তিনি আরো বলেন, রমজানে ছোলা, ডাল, তেল, খেজুর জাতীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। অন্যান্য সময়ে তেল-চিনির চাহিদা থাকে দেড় লাখ টন, যা রমজানে তিন লাখ টন হয়ে যায়। সুতরাং রমজানে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ ব্যবসায়ী নেতারা।
ডেইলি-বাংলাদেশ/এএল/এআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!