[ অর্থনীতি ]
এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কমবে: ভোক্তা অধিকারের ডিজি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান- ফাইল ফটো
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা হবে। পেঁয়াজ কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
সোমবার টিসিবি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুতদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুত করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে। পেঁয়াজ সিন্ডিকেটে যারা রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।
.png)
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।
ডেইলি-বাংলাদেশ/এএল/এমএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!