ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ১২ জুলাই ২০২৩
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার শহরের একতা বাজার ও ভায়না মোড় এলাকায় কাঁচা সবজির পাইকারি বাজার, ডায়াগনস্টিক সেন্টার, ঔষধ, মুদি দোকান এবং হোটেল তদারকি করা হয়।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে সেবা এক্সরে ও প্যাথলজিকে ১০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় সবুজ হোটেলকে ৪ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় লাবণ্য হোমিও হলকে ১০ হাজার টাকা ও সুপার ডেন্টালকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Advertisement

মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত তদারকির সময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রমাণিক এবং মাঠ ও বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মাগুরা পুলিশ লাইনের সদস্যরা। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!