১৭শ টাকা কমার ২ দিন পর আবার বেড়েছে ২৯শ টাকা। ফলে বর্তমানে সোনার ভরি এক লাখ ১৪ হাজার টাকা দাঁড়ালো।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।