[ অর্থনীতি ]
বাজার নিয়ন্ত্রণে না থাকলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো: ভোক্তার ডিজি
ছবি: ডেইলি বাংলাদেশ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম. সফিকুজ্জামান বলেছেন, আগের চেয়ে দ্রব্যমূল্য এখন অনেকটাই কমছে। ৮০০ টাকার তরমুজ ২০০ টাকায়, ১০০ টাকার বেগুন ৪০ টাকায় নেমেছে। আর এর কারণ নিয়মিত বাজার মনিটরিং।
তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো।
শনিবার রংপুর মহানগরীর সিটি বাজার মনিটরিং ও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন ভোক্তার ডিজি।
.png)
তিনি আরো বলেন, রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্য কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। আমরা বাজারে এলে দাম কমে যায়, চলে গেলে আবার বাড়ে- এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। একইভাবে অন্যান্য জেলায়ও মনিটরিং করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!