[ অর্থনীতি ]
এ বছর জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.৬ শতাংশ হবে: বিশ্বব্যাংক
সংগৃহীত ছবি
২০২৩-২৪ অর্থবছরে গত অর্থবছরের তুলনায় দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কমবে। এই প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা বিশ্বব্যাংক।
রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ।
সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি পরিস্থিতি নির্ভর করবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কেমন থাকে তার ওপর।
বিশ্বব্যাংক আরো বলছে, মূল্যস্ফীতির চাপ কমাতে পারলে এবং বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করা সম্ভব হলে বাংলাদেশ অর্থনীতি ইতিবাচক হবে। এ জন্য সঠিক মনিটরি পলিসি নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক খাতে সংস্কার আনা প্রয়োজন।
এ সময় আরো জানানো হয়, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিশ্বব্যাংক
লিংক সফলভাবে কপি হয়েছে!