[ অর্থনীতি ]
ঈদের ছুটিতেও চালু থাকবে কাস্টমস
ফাইল ফটো
ঈদের ছুটিতে সীমিত আকারে কাস্টমস হাউসগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার এনবিআরের কাস্টমস নীতি শাখার দ্বিতীয় সচিব মুকিতুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৫, ৬, ৭ এপ্রিল এবং ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!