শনিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে অনেক ক্রেতা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, প্রতিবছরই এমন অবস্থার সৃষ্টি হয়। সব জায়গায় সিন্ডিকেট। তবে বিক্রেতারা বলছেন, এখন শুকনা মৌসুম। নদীতে পানি কম থাকায় ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই দাম বেশি।
সরেজমিন রাজধানীর কাপ্তান বাজারে দেখা যায়- এক কেজি ওজনের ইলিশের দাম তিন হাজার ১০০ থেকে ছয় হাজার ৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। অথচ কিছুদিন আগে এক কেজি বা এর বেশি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হয়েছে দুই হাজার ৬০০ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা।
.png)
৭০০ গ্রাম থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম দুই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা চাচ্ছেন ব্যবসায়ীরা। ১০ দিন আগে ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ এক হাজার ৫০০ থেকে দুই হাজার ১০০ টাকায় বিক্রি হতো। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে এক হাজার ৩০০ টাকা। ১০ দিন আগে এর দাম ছিল ৬৫০ থেকে ৮৫০ টাকা।
কাপ্তান বাজারে ইব্রাহিম আলী নামে এক ক্রেতা বলেন, আমার মতো মধ্যবিত্তের ইলিশ কেনার সাধ্য নেই। কারণ, সব দোকানে নাকি ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। তারা আকাশচুম্বি দাম চাচ্ছে।
জানা গেছে, শনিবার কাপ্তান বাজারে ৫০ মণ ইলিশ মাছ এসেছে। অন্য সময়ে আসত দেড়শ মণের মতো সরবরাহ থাকত। ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের জন্য ইলিশের চাহিদা বেড়ে গেছে। কিন্তু সরবরাহ কম। ফলে দাম বেড়ে গেছে।