ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোমবার থেকে ব্যাংকের লেনদেন আগের নিয়মে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ১৪ এপ্রিল ২০২৪
সোমবার থেকে ব্যাংকের লেনদেন আগের নিয়মে
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। এদিন (১৫ এপ্রিল) থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আগের নিয়মে চল‌বে। অফিস চল‌বে সকাল ১০টা থে‌কে বিকেল ৫টা পর্যন্ত এবং লেনদেন হ‌বে ১০টা থে‌কে বিকেল সা‌ড়ে ৩টা পর্যন্ত।

সাধারণত রমজান মাসে ব্যাংক লেনদেন ও খোলা রাখার সময়সূ‌চি পরিবর্তন করা হয়। এবারও রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হয় সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

শেয়ারবাজারে লেনদেন
ঈদের টানা ৬ দিন বন্ধ থাকার পর সোমবার খুলছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সোমবার থেকে স্বাভাবিক সময়ে লেনদেন হবে। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে।

Advertisement

তবে ডিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সিএসইর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রমজানে শেয়ারবাজারে এক ঘণ্টা কম অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন হয়।

বৃহস্পতিবার দেশে পালিত হয় ঈদুল-ফিতর। ঈদ উপলক্ষে ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল নির্ধারিত সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল রোববার নববর্ষের ছুটি। ফলে ৯ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ৬ দিনের ছুটি পান ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি চাকরিজীবীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!