চলতি অর্থবছরে প্রথম ৯ মাসে বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯৬২ কোটি টাকা, যা সিলেট বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ। বৈধপথে রেমিট্যান্সের পরিমাণ আরো বাড়াতে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের।
বৈশ্বিক মহামারি ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় রেমিট্যান্সের পরিমাণ কম-বেশি হচ্ছে। তবে মৌলভীবাজারে এ পরিস্থিতি ব্যতিক্রম। কয়েক বছর ধরে এ জেলায় রেমিট্যান্স আসার পরিমাণ ঊর্ধ্বমুখী।
.png)
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে মৌলভীবাজারে ৫ হাজার ৬৩৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। এ পরিমাণ বেড়ে ২০২২-২৩ অর্থবছরে দাঁড়ায় ৬ হাজার ৯৫১ কোটি টাকায়। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯৬২ কোটি টাকা।
ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নানামুখী উদ্যোগ এবং স্থানীয় ব্যাংকগুলোর প্রণোদনামূলক কার্যক্রমে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।