১৮ জুলাই বিকেলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতির তথ্য প্রকাশ করা হবে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম।
.png)
তিনি বলেন, ১৮ জুলাই বিকেল তিনটায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করা হবে। এখন পর্যন্ত এটাই (ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত) কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল সিদ্ধান্ত।
এদিকে মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা জানান, বাংলাদেশ ব্যাংক পূর্বের অবস্থানে থেকেই এবারের মুদ্রানীতি কাভার করার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মোবাইল করে পাস নিয়ে যাওয়ার বিষয়টা সমর্থন করি না। আমাদের আগের মতো অবাধ প্রবেশাধিকার না দেওয়ায় তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইআরএফ।