ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সোয়া লাখে মিলবে টিভিএসের নতুন রেসিং বাইক

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ১১ জুলাই ২০২৪
সোয়া লাখে মিলবে টিভিএসের নতুন রেসিং বাইক
অ্যাপাচি আরটিআর ১৬০-২ভি রেসিং এডিশন বাইক

অ্যাপাচি সিরিজের নতুন রেসিং বাইক আনলো ভারতের বিখ্যাত মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস। সম্প্রতি ভারতের বাজারে এসেছে টিভিএস অ্যাপাচি আরটিআর রেসিং এডিশন। এতে পাওয়া যাবে এলইডি লাইটসহ বেশকিছু নতুন ফিচার। এই বাইকের দাম সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।

টিভিএস অ্যাপাচি আরটিআর রেসিং এডিশনে যোগ করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। যা ব্যবহারকারীকে দেবে অনন্য অভিজ্ঞতা।

নতুন এই বাইকের দাম ভারতে ১ লাখ ২৮ হাজার রুপি। এর একটিমাত্র ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে টিভিএস। ট্র্যাক টু রোড এই মতবাদে বিশ্বাস করে বাইকটি তরুণ প্রজন্মের কাছে হাজির করেছে টিভিএস। এর আগেও অ্যাপাচি আরটিআর ১৬০-এর একাধিক এডিশন লঞ্চ হয়েছে। তবে রেসিং এডিশনের ফিচার্স ও ডিজাইন বাকিগুলোর থেকে অনেকটাই আলাদা।

Advertisement

এতে পাবেন ম্যাট ব্ল্যাক লিভারি এবং কার্বন ফাইবার রেস গ্রাফিক্স। বাইকে রয়েছে লাল অ্যালয় হুইল এবং রেসিং এডিশনের ব্যাজিং। বাইকে ফিচার্স পাবেন তিনটি রাইডিং মোড - স্পোর্ট, আর্বান এবং রেইন, ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসোল। যার সঙ্গে টিভিএসের স্মার্টএক্সকানেক্ট ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে। বাইকে রয়েছে এলইডি হেডল্যাম্প এবং টেল ল্যাম্প।

ইঞ্জিনের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন করা হয়নি, যা ছিল আগের মতোই রয়েছে। বাইকে মিলবে ১৬০ সিসি এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫ দশমিক ৮২ হর্সপাওয়ার এবং ১৩ দশমিক ৮৫ এনএম টর্ক তৈরি করে পারে। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ রেসিং এডিশনের সর্বোচ্চ গতি ১০৭ কিমি প্রতি ঘণ্টা।

বাইকে রয়েছে ১২ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। এটির ওজন ১৩৭ কেজি। সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!