বাইক কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখুন-
১. মানুষ কি বলবে অথবা সমাজ কি বলবে এই চিন্তাগুলো একদিকে রাখুন। দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি বাইক কিনুন যেটা চালিয়ে আপনি কম্ফোর্ট ফিল করেন। যে বাইক ব্যবহার করলে আপনার শরীরে কোনো সমস্যা দেখা দেবে না এমন বাইক নির্ধারণ করুন। দেখতে সুন্দর কিন্তু অনেক বেশি আনকম্ফোর্টেবল এমন বাইক কিনলে একটা সময় পর সমস্যার সম্মুখীন হবেন।
২. দৈনন্দিন ব্যবহার করার জন্য এমন একটি বাইক কিনুন যেই বাইকের মাইলেজ ভালো। কিছুদিন পর পর যদি আপনার কাজ বাদ দিয়ে তেলের পাম্পে যেতে হয় সেটা কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। আর মাইলেজ যদি ভালো না হয় সেক্ষেত্রে মাসের শেষে বাইকের মেইনটেনেন্স খরচ কিন্তু অনেক বেড়ে যাবে।
.png)
৩. বাইক যদি রেগুলার চলে তাহলে পার্টস ক্ষয় বেশি হবে এটা খুব সাধারণ ব্যাপার। তাই এমন বাইক নিজের জন্য পছন্দ করুন যে বাইকের পার্টসের দাম আপনার নাগালের মধ্যে এবং সব জায়গায় পাওয়া যায়।
৪. বাইক রেগুলার ব্যবহার করলে সেটার ওপর বেশি চাপ পড়ে। তাই আপনার বাইকটির বিল্ড কোয়ালিটি ভালো হওয়া খুব বেশি প্রয়োজন। আর আমাদের দেশের রাস্তা এবং সার্বিক দিক বিবেচনা করলে এমন বাইক কেনা উচিত যেটা ভাঙা রাস্তা এবং পর্যাপ্ত ধুলো-বালুর মধ্যে চলতে সক্ষম। একটা বাইক কিনে ভাঙা রাস্তা দিয়ে কিছুদিন চালানোর পর যদি বাইক থেকে বিভিন্ন রকমের সাউন্ড আশা শুরু করে সেটা কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
দৈনন্দিন ব্যবহারের জন্য যে ধরনের বাইকই কেনেন না কেন এই বিষয়গুলো বিবেচনায় রাখুন। তাহলে আপনি দৈনন্দিন বাইক ব্যবহার করে খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন না। সবসময় নিজের নিরাপত্তা বিবেচনা করে বাইক রাইড করুন।
সূত্র: বাইক বিডি