[ অর্থনীতি ]
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
ড. জায়েদ বখত- ফাইল ফটো
কর্মীদের চাপের মুখে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত পদত্যাগ করেছেন। রোববার তিনি পদত্যাগ করেন।
ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ ড. জায়েদ বখত তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
২০২০ সালে সবশেষ ৩ বছরের জন্য নিয়োগ পান তিনি। এর আগে ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় সরকার। ২০১৪ সালের ১৮ নভেম্বর প্রথমবার তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে তিনি নিয়োগ পান।
এর আগে, ২০১২ সালের ১৯ ডিসেম্বর সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. জায়েদ বখত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!