ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

হতাহতদের ৫ কোটি, ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ২৯ আগস্ট ২০২৪
হতাহতদের ৫ কোটি, ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যার্থে গঠিত ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দেবে ব্যাংকটি। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ৪৩৬ তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বন্ধতা তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২২ কোটি টাকা দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন থেকে এক দিনের মূল বেতনের সমপরিমাণ প্রায় এক কোটি টাকা দেওয়া হবে। সবমিলিয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে ২৩ কোটি টাকা। 

Advertisement

আরো বলা হয়, পর্ষদ আরো সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে জুলাই‌ ‌বিপ্লবে হতাহতদের সাহায্যে গঠিতব্য ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে মোট ২৮ কোটি টাকা দেবে আর্থিক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!