ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার

দুইদিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

বুধবার বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্টিন রেইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

এছাড়া বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক নানা বিষয় নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!