[ অর্থনীতি ]
মানুষের কষ্ট লাঘবে পণ্যের ঘাটতি হতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ- ফাইল ফটো
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো ক্রমেই যেন সাধারণ মানুষের কষ্ট না হয় সরকার সেটা দেখবে। পণ্যের ঘাটতি আমরা হতে দেবো না।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, সার আমদানি, চিনি, ছোলা, সয়াবিন তেল- এই চারটিই খুব গুরুত্বপূর্ণ। এর চারটি পণ্য আমরা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছি। সয়াবিন ও ছোলাটা রোজার জন্য। আমরা হয়তো কিছুদিন পর খেজুরের ব্যাপারেও সিদ্ধান্ত নেবো।
.png)
তিনি বলেন, চাল-ডাল ছোলাসহ অত্যাবশ্যকীয় কোনো পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না, যেন মানুষের কষ্ট হয়।
রমজান সামনে রেখে ছোলা এবং তেল আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান ড. সালেহ উদ্দিন। তিনি বলেন, এরপর খেজুরও আমদানি করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!