জানা গেছে, ব্যাংকটিতে মোট কর্মকর্তা রয়েছেন চার হাজার ৭৫০ জন।
এর মধ্যে চট্টগ্রামেরই প্রায় দুই হাজার জন। এদের সবাইকে পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া হয়েছিল। এ পর্যন্ত ৫৭৯ জনকে পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এ বছর নিয়োগ পান ৫৭০ জন, অন্য ৯ জন গত বছর।
.png)
ব্যাংকের কর্মকর্তারা জানান, এই ৫৭৯ জনকে নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। নিয়োগ পরীক্ষাও নেয়া হয়নি। সনদ যাচাই-বাছাই ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু তাদের নিয়ম মেনে নিয়োগ দেওয়া হয়নি, তাই ব্যাংক তাদের চাকরিচ্যুত করেছে।
এসআইবিএলের চেয়ারম্যান ড. সাদিকুল ইসলাম বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা নিয়মের মধ্যে থেকে সব করছি। এখানে অনিয়ম যেন আর না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অন্যায়ের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
২০১৭ সালের ৩০ অক্টোবর রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত বিশেষ সভায় চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।