বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায় বিভিন্ন পণ্যের শুল্ককর হ্রাস করা হয়েছে, যার ফলে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতে ভোগ্যপণ্যের দাম কমতে শুরু করবে।
.png)
তিনি বলেন, বাণিজ্যে বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়লে বাজারে সরবরাহ বাড়বে, প্রতিযোগিতা তৈরি হবে। ফলে গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।