ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ৫ ডিসেম্বর ২০২৪
ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে
ফাইল ফটো

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন আগামী বছরের শুরুতে পাঁচ দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না গ্রাহকেরা। বুধবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাতদিন বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে। 

নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। 

Advertisement

এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে। সেই হিসাবে মূলত ডাচ-বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে দুই দিন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: লেনদেন 
লিংক সফলভাবে কপি হয়েছে!