ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২১, ৯ ডিসেম্বর ২০২৪
বাড়লো সোনার দাম
ফাইল ফটো

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

Advertisement

বাজুসের বিজ্ঞপ্তি- ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২ হাজার ৯৩৯ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এখন পর্যন্ত ২০২৪ সালে দেশের বাজারে সোনার দাম ৫৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৩ বার দাম বাড়ানো এবং ২৪ বার দাম কমানো হয়েছে।

এছাড়া, দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: দাম সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!