ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বেক্সিমকোর শ্রমিকদের মজুরি দিতে আর অর্থ বরাদ্দ নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৪
বেক্সিমকোর শ্রমিকদের মজুরি দিতে আর অর্থ বরাদ্দ নয়: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ - ফাইল ফটো

বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দিতে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এরই মধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হবে না।

Advertisement

তিনি বলেন, এর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য টাকা দেওয়া হয়েছিল। সে টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টেও দিয়ে দেওয়া হয়েছে। এটা না দেওয়া হলে তারা রাস্তা অবরোধ করতো।

এর আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণ খেলাপি থাকার কারণে প্রতিষ্ঠানগুলো লে-অফ ঘোষণা করা হয়। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!