ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পেঁয়াজের দামে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ২৮ ডিসেম্বর ২০২৪
পেঁয়াজের দামে স্বস্তি
ফাইল ফটো

স্বস্তি ফিরতে শুরু করেছে পেঁয়াজের বাজারে। বাজারে এসেছে নতুন পেঁয়াজ। আবার আমদানিতে সরকার শুল্কমুক্ত সুবিধাও দিয়েছে। সবমিলে বাজারে নতুন পেঁয়াজ আসায় স্বস্তি বিরাজ করছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচা, মালিবাগ, রামপুরা এবং বাড্ডা এলাকার বাজার ঘুরে প্রকারভেদে দেশি-বিদেশি পেঁয়াজ কেজিপ্রতি ৫৫-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারে দেশি পেঁয়াজ ৭০-৮০ টাকা, তবে পাবনার স্পেশাল পেঁয়াজ কেজি প্রতি ৮৫-৯০ টাকা, নতুন মুড়ি কাটা পেঁয়াজ ৪০-৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫-৭০ টাকা। কারওয়ান বাজারসহ অন্য পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজ মণ প্রতি বিক্রি হচ্ছে ২ থেকে আড়াই হাজার টাকায়।

Advertisement

এর আগে, অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের দামের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে এনবিআর। তখন শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরও বাজারে অস্থিরতা বিরাজ করে। কিন্তু এখন বাজারে নতুন পেঁয়াজ আসায় ক্রেতারা স্বস্তি পাচ্ছেন।

হাতিরপুল বাজারের ব্যবসায়ী সালাহউদ্দিন বলেন, বাজারে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আবার ভারত থেকে পেঁয়াজ আসছে। ফলে বাজারে এর প্রভাব পড়েছে। দাম কমছে। কারওয়ান বাজারের বিক্রেতা হাসান মোল্লাহ জানান, মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা হাবিবুর রহমান বলেন, পেঁয়াজের বাজারে স্বস্তি এসেছে। সরকারের উচিত নজরদারি বাড়ানো। সিন্ডিকেট যেন বাজার দখল করতে না পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পেঁয়াজ
লিংক সফলভাবে কপি হয়েছে!