[ অর্থনীতি ]
সুখবর পেলেন আঙুলের ছাপবিহীন করদাতারা
ফাইল ফটো
অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার যেসব করদাতা এনআইডি থাকতেও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক সিম নিতে পারেননি এবং ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এনবিআর।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ৭১৭নং কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) বরাবর লিখিত আবেদন করে অফিস চলাকালীন ই-রিটার্নে রেজিস্ট্রেশন করতে পারবেন।
.png)
তবে এরই মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী প্রায় ১০ লাখ করদাতাসহ সব করদাতাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে এনবিআর।
একই সঙ্গে এনবিআরের পক্ষ থেকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!