[ অর্থনীতি ]
আজ থেকে নতুন দামে কিনতে হবে সোনা (৩০ ডিসেম্বর)
স্বর্ণালংকার- ফাইল ফটো
দেশের বাজারে সোনার দাম প্রায় প্রতিনিয়ত ওঠানামা করে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম নির্ধারণ করে। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সোনার দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা টাকা, যা আজ (সোমবার) থেকেই কার্যকর হয়েছে।
স্বর্ণালংকার কিনতে আগ্রহীরা ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে দেশের বাজারে সোনার দাম জেনে নিন-
২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ১ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ১৪০ টাকা।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৮ টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!