[ দেশজুড়ে ]
শাহ আমানতে আড়াই কোটি টাকার সোনার বার উদ্ধার
উদ্ধারকৃত সোনার বার। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিভিল এভিয়েশন ও কাস্টমস গোয়েন্দার সদস্যরা তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যৌথ অভিযান চালানো হয়। এ সময় বিমানের সিটের নিচ থেকে প্লাস্টিক টেপ মোড়ানো অবস্থায় ২০টি সোনার বার উদ্ধার ও এক যাত্রীকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।
এসব সোনার বার বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত চোরাচালানের উদ্দেশ্যে বারগুলো আনা হয়। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!