ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অভ্যুত্থানে শহিদদের পরিবারকে ছাড় দিচ্ছে এনবিআর

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮, ৬ জানুয়ারি ২০২৫
অভ্যুত্থানে শহিদদের পরিবারকে ছাড় দিচ্ছে এনবিআর
সঞ্চয়পত্র- ফাইল ফটো

জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে তা দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) দিতে হবে না।

রোববার দ্বিতীয় সচিব (কর আইন-১), কর-নীতি উইং এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে।

আয়কর আইনানুযায়ী, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

এনবিআরের আদেশে বলা হয়, এনবিআর আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) ক্ষমতাবলে, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ দেওয়া অর্থ দ্বারা সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (পিএসআর) উপস্থাপন হতে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে প্রতিষ্ঠিত ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এর সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!