মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে এ তথ্য জানান বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী।
চেয়ারম্যান বলেন, ‘১০০ ইকোনমিক জোন নির্মাণের জায়গা থেকে আমরা সরে যাচ্ছি না। তবে এখন আমাদের মনে হচ্ছে, আগামী ১০ বছরের মধ্যে আমরা ১০টি ইকনোমিক জোনের কাজ পরিপূর্ণভাবে শেষ করতে পারলেই যথেষ্ট। এই ৫টা এলাকা সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেলে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আমরা বাকি জোনগুলোতে কাজ শুরু করব। যেসব এলাকায় মানুষ পিছিয়ে আছে, সেখানে বেজার কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ও কর্মসংস্থানর সৃষ্টি করা। বেজার কাজ মুনাফা করা নয়।’
.png)
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো সরকারি এই পাঁচটি ইকনোমিক জোনে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ দিতে পারিনি। তবে আমরা পরিকল্পনা করেছি, আগামী ২০২৬ সালের মধ্যে এই পাঁচটি ইকনোমিক জোনে পানি, বিদ্যুৎ, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা করব। এছাড়া বেসরকারি ইকনোমিক জোনের জন্য রোডম্যাপ করা হবে। এই রোডম্যাপ অনুযায়ী বেসরকারি ইকনোমিক জোনগুলোতে যোগাযোগ, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হবে। তবে বেসকারিভাবে বরাদ্দ দেওয়া কোনো অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হবে না।'
আরেক এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ বেকারের কর্মসংস্থান নিশ্চিত হবে। সরকারের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয় না। তবে আগামী দুই বছরের মধ্যে এই পাঁচটি ইকোনমিক জোনে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। কিন্তু আমাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আছে।’