ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ই-সিগারেট আমদানি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ৭ জানুয়ারি ২০২৫
ই-সিগারেট আমদানি নিষিদ্ধ
ফাইল ফটো

জনস্বাস্থ্য রক্ষায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম আমদানি নিষিদ্ধ করেছে সরকার।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ‘আমদানি নীতি আদেশ, ২০২১-২৪’ সংশোধন করে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট অন্তর্ভুক্ত করে গত ৩১ ডিসেম্বর আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর চলতি বছরের ১ জানুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়।

Advertisement

এর আগে গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

সে সময় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ প্রস্তাবটি উত্থাপন করেছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!