ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ৫ জানুয়ারি ২০২৫
মাটিরাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক
সালমান হোসেন- ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের ডিবিপাড়া নামক স্থানে তাইন্দং ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সালমান হোসেনকে (২০) আটক করা হয়।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে বিভিন্ন ছবি ও মেসেজ পোস্ট করেন। এ কারণে তাইন্দং পুলিশ ফাঁড়ির এএসআই মো. হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। আটককৃত আসামি বর্তমানে মাটিরাঙ্গা থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!