ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অ্যাপসেই পাওয়া যাবে শেকৃবির সবকিছু

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০১৯
অ্যাপসেই পাওয়া যাবে শেকৃবির সবকিছু
ডেইলি বাংলাদেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ভিত্তিক ডিজিটাল টেলিফোন ডিরেক্টরি (SAU Directory) উদ্বোধন করা হয়েছে।

এ অ্যাপসটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের মোবাইল নাম্বর ও ই-মেইল ঠিকানা পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ রবিবার  সকালে এ ডিরেক্টরি অ্যাপস উদ্বোধন করেন।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ  প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা।

এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মীর্জা হাছানুজ্জামান বলেন, অ্যাপসটি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। আইফোন গ্রাহকদের এই অ্যাপসটি ব্যবহার করতে কিছুটা সময় লাগবে। অন্য সব অ্যাপসের মতো গুগল প্লে স্টোর থেকে SAU Directory অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে এ সেবা পাওয়া যাবে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!