ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্তর্জাতিক তরুণ গবেষক পুরস্কার পেলেন সিকৃবির ড. খালিদ

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০, ৩১ অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক তরুণ গবেষক পুরস্কার পেলেন সিকৃবির ড. খালিদ
ছবিঃ ডেইলি বাংলাদেশ

জাপান এগ্রিকালচারাল মেশিনারিজ অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারস সোসাইটি কর্তৃক তরুণ গবেষক পুরষ্কার পেয়েছেন ড. খালিদুজ্জামান এলিন। 

তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক।  

সম্প্রতি সোসাইটির কানসাই শাখার চেয়ারম্যান প্রফেসর ড. হিরোশি সিমিজু এর কাছ থেকে তিনি এ পুরষ্কার গ্রহণ করেছেন। 

Advertisement

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) জনসংযোগ ও প্রকাশনা দফতর এ তথ্য নিশ্চত করেছে। পিএইচডি গবেষণার অংশ হিসেবে তিনি নিয়ার ইনফ্রারেড (আলোকরশ্মি) সেন্সর ব্যবহার করে ডিম না ভেঙে ভ্রূণের বৃদ্ধি নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। তার এ গবেষণার ফলে সারা বিশ্বে আগামী দিনগুলোতে পোল্ট্রি শিল্পে অতিরিক্ত প্রাণীজ আমিষ উৎপাদনে ব্যাপক উন্নতি সাধিত হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!