ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে শেকৃবির এএসভিএম অনুষদ 

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২৯ এপ্রিল ২০২০
অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে শেকৃবির এএসভিএম অনুষদ 
ফেসবুক পোস্টে সাড়া দিয়ে অনুষদের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন অন্যরা

করোনায় অসহায় হয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেকৃবি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ অ্যাসোসিয়েশনের প্রাণী শিক্ষা বিষয়ক সম্পাদক রাহাত মোল্লার এক ফেসবুক পোস্টে সাড়া দিয়ে অনুষদের অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসেন অন্যরা।

অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য বিকাশ ও রকেটের মাধ্যমে ফান্ড কালেকশন করা হয়। এতে সহায়তা করেন আকিব জাবেদ (এমএস শিক্ষার্থী), রাসেল (লেভেল-৫), সারোয়ার জাহান (লেভেল-৪), রাহাত (লেভেল-৩), আরজু (লেভেল-৩), মশিউর (লেভেল-২), মারুফ (লেভেল-১)।

Advertisement

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমএস শিক্ষার্থী আল-ওয়াসিফ। পরিচয় গোপন রেখে আর্থিক সহায়তা করার জন্য অনুষদের সব লেভেলের শিক্ষার্থীদের থেকে সহযোগিতার জন্য আবেদন করতে বলা হলে মোট ৩৮  শিক্ষার্থী আবেদন করেন। বুধবার অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের ডোনেশনে গঠিত ফান্ড থেকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

শেকৃবি ভেট সায়েন্স অ্যান্ড এ এইচ অ্যাসোসিয়েশনের প্রাণী শিক্ষা বিষয়ক সম্পাদক রাহাত মোল্লা বলেন, এএসভিএম অনুষদ একটি পরিবারের মতো। অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে আমি এএসভিএম অনুষদের গ্রুপে একটি পোস্ট করি। এরপর সবাই সাড়া দিলে সিনিয়রদের নিয়ে আমরা ফান্ড কালেকশন করি এবং শিক্ষার্থীদের লিস্ট করি। পরিচয় গোপন রেখে সহায়তা পাঠানো হয়েছে।

এ বিষয়ে এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ বলেন, এরইমধ্যে আমাদের শিক্ষকরা ব্যক্তিগতভাবে কয়েকজন অস্বচ্ছল  শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে অনুষদের শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। শিক্ষার্থীদের উদ্যোগে ফান্ড কালেকশন করে অনুষদের ৩৮ শিক্ষার্থীকে সহায়তা পাঠানো খুবই প্রসংশনীয় কাজ। এসব কাজে তরুণরাই  উদ্যোগ নিবে। তাদের এ কাজকে আমি সাধুবাদ জানাই।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!