[ শিক্ষা ]
ইবিতে জীবাণুনাশক বুথ স্থাপন
ছবি: ডেইলি বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনা সংক্রমণ হতে রক্ষা করতে একটি জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার সকালে প্রশাসন ভবনের নিচ তলায় বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ ব্যাপারে ইবি করোনা প্রতিরোধ সেলের আহবায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ইবি উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর নির্দেশে ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহার পরামর্শে প্রশাসনিক ভবনের প্রবেশপথে একটি জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।
.png)
বুথের কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
ডেইলি-বাংলাদেশ/আরআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!