ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চায়ের গ্রেডিং পদ্ধতি উদ্ভাবন করলেন সিকৃবির গবেষকরা

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৪৭, ৩০ জানুয়ারি ২০২১
চায়ের গ্রেডিং পদ্ধতি উদ্ভাবন করলেন সিকৃবির গবেষকরা
চা প্রক্রিয়াজাতকরণ ইউনিটের স্বয়ংক্রিয় যন্ত্র

বাংলাদেশে চা উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্যকরণ এলগরিদম উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক।

চা প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে এই সমস্যা নিরূপণের লক্ষ্যে বিভিন্ন চায়ের গ্রেডিং এবং শর্টিং স্বয়ংক্রিয়করণের গবেষণা সম্পন্ন করেছেন কৃষিপ্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, সহকারী অধ্যাপক মো. তৌফিকুর রহমান, কৃষি পরিসংখান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ আলম এবং একই বিভাগের দুইজন স্নাতক শিক্ষার্থী মারিয়া সুলতানা জেনিন ও তানজিনা রহমান মিম।

গবেষক দলের প্রধান ড. রাশেদ বলেন, চা প্রক্রিয়াজাতকরণ ইউনিটের একটি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চায়ের বিভিন্ন টেক্সচারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণের উপর ভিত্তি করে বিভিন্ন চায়ের চারটি গ্রেডকে নির্ভুলভাবে বাছাই করা সম্ভব। ওই গবেষণায় আধুনিক কম্পিউটার ভিশন এ চায়ের ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে চায়ের দানার টেক্সচারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণ অভ্যন্তরীণ ব্যাস ইত্যাদিকে সূক্ষভাবে নির্ণয় করে একটি স্বয়ংক্রিয় গ্রেডিং এলগরিদম তৈরি করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, কম্পিউটারভিশন এ ইমেজপ্রসেসিং প্রযুক্তি বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণে একটি নতুন ধারণা যা জাতীয় চা উৎপাদন প্রযুক্তিতে এবং রফতানি বাজারকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!