ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘প্রিয় শিক্ষাগুরু আলাপন’

গবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২১
গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘প্রিয় শিক্ষাগুরু আলাপন’
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইন প্রযুক্তিতে প্রিয় শিক্ষাগুরু আলাপনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। 

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘প্রিয় শিক্ষাগুরু আলাপন’। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্কুল-কলেজ জীবনের স্মৃতিচারণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ আয়োজন করেছে এই বিশেষ অনুষ্ঠান। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনলাইন প্রযুক্তিতে প্রিয় শিক্ষাগুরু আলাপনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। 

বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর শাহা’র  সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের নির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, শিক্ষাগুরু ছিলেন মিসির আলি খান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মাসুম শিশির এবং প্রিয় শিক্ষাগুরু নির্ধারণকারী ছাত্রী শাহরিন শিলা। 

Advertisement

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ফাংশনাল ফুড গবেষণায় বায়োকেমিস্টদের ভূমিকা ও বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়৷ 

এ নিয়ে অরুণ কুমার মন্ডল বলেন, ‘ফাংশনাল ফুড সম্পর্কে সকলের পরিপূর্ণ ধারণা নেই৷ বায়োকেমিস্টদের ফাংশনাল ফুড সম্বধে ভালোভাবে জানতে হবে এবং অন্যদের জানতে হবে।’

আয়োজন সম্পর্কে মাসুম শিশির বলেন, ‘এমন অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। অনেক বছর পরে পুরোনো শিক্ষার্থীর সাথে আলাপ করতে কার না ভাল লাগে৷ প্রিয় শিক্ষাগুরু আলাপন কে সাদুবাদ জানায়।’

বিভাগীয় প্রধান ড. ফুয়াদ বলেন, ‘পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করা যাবে না। আমাদের লক্ষ্য রাখতে হয়ে আমরা কী বিষয়ে পড়ছি। বিদেশে এমনটাই করা হয়। শিক্ষাগুরু আলাপনের উদ্ভোদন পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলমান থাকবে।’

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!