শনিবার রাতে এসইউডিএসের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ‘SUDS-47’। 'ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি'কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে ‘SUDS-47’ দল। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাদমান সাকিব, একই বিভাগের একই সেশনের শিক্ষার্থী জুমানা হাসান এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নুসরাত জাহান ওহী।
.png)
শনিবার (১৩ নভেম্বর) ডিসকর্ডের অ্যাপের মাধ্যমে এ ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দল ‘SUDS-47’ এর বিতার্কিক জুমানা হাসান।