[ শিক্ষা ]
সরকারি স্কুলে ভর্তির লটারির ফল দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
দেশের সরকারি স্কুল ভর্তির লটারি প্রকাশ করা হবে আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর)। এদিন বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।
লটারির ফল দেখবেন যেভাবে
লটারির ফল দেখতে প্রতিষ্ঠানপ্রধান ও অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd/) থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।
.png)
অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা গত রোববার (১২ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হয়েছে।
সারা দেশের ৪০৫টি সরকারি স্কুলে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৪টি।
সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন রয়েছে ৮০ হাজার ১৭টি। ফলে আসনপ্রতি লড়ছে প্রায় ১৩ শিক্ষার্থী।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!