সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্যাম্পাসে র্যাগিং বন্ধে প্রক্টরিয়াল বডি সব সময় তৎপর রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পাসে মাইকিং করা হবে। র্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের সচেতনতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরও যদি র্যাগিংয়ের মতো কোনো ঘটনা ঘটে আর যদি সে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সবোর্চ্চ শাস্তি বহিস্কার করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
প্রক্টর আরো বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আমরা আজ থেকেই র্যাগিং বন্ধে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলায় নিয়োজিত সবার সহযোগিতা কামনা করছি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ড. লিয়াকত আলী বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কারো দ্বারা র্যাগিংয়ের শিকার হও, তাহলে সরাসরি প্রক্টর অফিসে অভিযোগ করবে। এছাড়াও অফিস টাইমে +৮৮০-৭২১৭৫০০৯৬ এবং অফিস টাইমের বাইরে +৮৮০১৭১১৫৭৪৮৬৩ নাম্বারে ফোন করে অভিযোগ জানাতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।