উক্ত ম্যাচে ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষক ও শেষ বর্ষের ছাত্রছাত্রীরা প্রীতি ম্যাচটি খেলেন।
এতে প্রধান অতিথি ছিলেন ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ড. শরিফা সুলতানা ও ড. শরিফুর রহমান।
.png)
বিশেষ অতিথি ছিলেন ফার্মেসি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ড. মফিজুর রহমান, একে আজাদ ও ড. সারোয়ার রহমান। এছাড়াও উপস্তিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
শুরুতে ম্যাচে টসে জিতে টিচার্স টিম এর ক্যাপ্টেন পল্লব আহমেদ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টিচার্স টিম ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটের বিনিময়ে সর্বমোট ১৯৭ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ১৯৮ রানের টার্গেট নিয়ে শিক্ষার্থীদের দল ৫ উইকেটেই জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও জিততে পারেনি। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিলো।
শিক্ষার্থীদের টিমের ব্যাটার রাসেদ হাসান চার রান নিতে সক্ষম হয় এবং ম্যাচটি ড্র হয়। ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করেন পল্লব আহমেদ (৪৩) এবং তিনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ড. শফিকুর রহমান বলেন, খেলাধুলা মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই জন্য ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহবান জানান তিনি।
আরেকজন এসোসিয়েট প্রফেসর ড.শরিফা সুলতানা বলেন, ফার্মেসি ডিপার্টমেন্ট সবসময় একটি পরিবারের মত। আজকের এই ক্রিকেট খেলার মাধ্যমেও তার প্রতিফলন ঘটেছে। ভবিষ্যতে এরকম আরও প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হবে।
শেষ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে টিচারদের সবাইকে ধন্যবাদ দেওয়া৷ হয় এরকম একটা সুন্দর খেলা আয়োজন করার জন্য।
উল্লেখ্যঃ পুরো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষক মো. পল্লব আহমেদ, ড. মো. শফিকুর রহমান ও ড. শরিফা সুলতানা।