ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ঢাবি শিক্ষার্থী ইলমা হত্যা: রিমান্ড শেষে স্বামী ইফতেখার কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ২৫ ডিসেম্বর ২০২১
ঢাবি শিক্ষার্থী ইলমা হত্যা: রিমান্ড শেষে স্বামী ইফতেখার কারাগারে
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে হত্যার অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলায় রিমান্ড শেষে ভুক্তভোগীর স্বামী ইফতেখার আবেদীনের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

এদিন তৃতীয় দফায় রিমান্ড শেষে আসামি ইফতেখারকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সালাউদ্দিন মোল্লা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

গত ২২ ডিসেম্বর দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাকে তৃতীয়বারের মতো তিনদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সালাউদ্দিন মোল্লা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর ইলমার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতেই ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় ইলমার স্বামী, শ্বশুড় ও শ্বাশুড়িকে আসামি করা হয়। এ মামলায় গত ১৫ ডিসেম্বর আসামি ইফতেখারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ ডিসেম্বর ফের তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!