ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এসএসসিতে এবারো মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮, ৩০ ডিসেম্বর ২০২১
এসএসসিতে এবারো মেয়েরা এগিয়ে
ছবি: সংগৃহীত

গত বছরের মতো এবারো এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে এসেছে। এবার মেয়েদের পাসের হার ৯৪.৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২.৬৯ শতাংশ।

সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

Advertisement

আরো পড়ুন: মুঠোফোনে যেভাবে জানবেন এসএসসির ফল 

গত বছর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২৮ শতাংশ।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে প্রকাশ করা হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪.০৮।

আরো পড়ুন: এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ

গত বছর থেকে এবার সার্বিক পাসের হার বেড়েছে ১০.৭১ শতাংশ। ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ।

নয়টা সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ১০.৩৩ শতাংশ। মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ১০.৭১ শতাংশ। আর কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে ১৫.৬৯ শতাংশ।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা হয় নভেম্বরে। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই প্রকাশ করা হলো ফল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!